ছবি: সংগৃহীত
সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গতকাল শনিবার (৩ অক্টোবর) তিনি এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপির সঙ্গে সাক্ষাৎ করেন।
বরিস তাদিচের সঙ্গে চীন-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্মের মহাসচিব অ্যালেক্স ওয়াংও এ সাক্ষাতে উপস্থিত ছিলেন। এ সময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির মুখপাত্র ও প্রবাসী ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এনসিপির যৌথ সদস্যসচিব ও প্রবাসী ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য আলাউদ্দিন মোহাম্মদ এবং যৌথ প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সালও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অভিজ্ঞতা ও মতামত বিনিময় হয়। পাশাপাশি বিভিন্ন বিষয়ে ধারাবাহিক সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
বরিস তাদিচ ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত সার্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।