ঢাকা
০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
এনসিপি কার্যালয়ে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ আমরা আধিপত্য চাই না, সংঘাতও চাই না: ভারতকে নাসীরুদ্দীন পাটওয়ারী ডেঙ্গুতে হাসপাতালগুলোতে জায়গা নেই, সরকার দায়িত্ব পালন করছে না : গোলাম পরওয়ার মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত : শ্রমমন্ত্রী খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গু‌লি করে হত্যা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর আমলাতন্ত্র সংস্কারবিরোধী, আমলারা রাজনৈতিক প্রভুদের অধী‌নে চল‌তে চায় : আলী রীয়াজ লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান
Advertise with us

লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   ২৯ বার পঠিত
লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় শারমিন সুলতানা সর্মি (৪৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার (৪ অক্টোবর) সকালে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শারমিন সুলতানা সর্মির শেখ সাহেব বাজার এলাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে তথ্যের সত্যতা যাচাই করে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertise with us
Advertise with us
Advertise with us