ঢাকা
০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
এনসিপি কার্যালয়ে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ আমরা আধিপত্য চাই না, সংঘাতও চাই না: ভারতকে নাসীরুদ্দীন পাটওয়ারী ডেঙ্গুতে হাসপাতালগুলোতে জায়গা নেই, সরকার দায়িত্ব পালন করছে না : গোলাম পরওয়ার মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত : শ্রমমন্ত্রী খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গু‌লি করে হত্যা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর আমলাতন্ত্র সংস্কারবিরোধী, আমলারা রাজনৈতিক প্রভুদের অধী‌নে চল‌তে চায় : আলী রীয়াজ লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান
Advertise with us

ডেঙ্গুতে হাসপাতালগুলোতে জায়গা নেই, সরকার দায়িত্ব পালন করছে না : গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   ২৪ বার পঠিত
ডেঙ্গুতে হাসপাতালগুলোতে জায়গা নেই, সরকার দায়িত্ব পালন করছে না : গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে জায়গা সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ডেঙ্গু নিয়ে প্রয়োজনীয় জনসচেতনতা তৈরিতে সরকার দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ করেন তিনি।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের মধুবাগ মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ডেঙ্গুর আক্রমণে হাসপাতালগুলোতে জায়গা হয় না। প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টির জন্য সরকার যে দায়িত্ব পালন করছে না, আমরা সরকার নই তবুও একটি রাজনৈতিক দল হিসেবে জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির একটি হলো সমাজসেবা ও সমাজ সংস্কার। এর অংশ হিসেবে ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা সপ্তাহ পালন করা হবে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এ সময় দলের বিভিন্ন শাখায় নানা কর্মসূচি পালন করা হবে। ডেঙ্গু কীভাবে ছড়ায়, কীভাবে সতর্ক থাকতে হবে, ডেঙ্গু হলে করণীয় এবং জ্বর হলে কী পরীক্ষা করা প্রয়োজন—এসব বিষয়ে প্রচারপত্র বিতরণ করা হবে।

তিনি বলেন, ‘আমরা জনগণের ঘরে ঘরে যাব, মিটিং করব। যেখানে মানুষ কষ্টে আছে, সেখানে তাদের সচেতন ও উদ্বুদ্ধ করার কাজ করব।’

সরকারের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, এর আগে দেশে হামের প্রাদুর্ভাবের সময় শত শত শিশু মারা যাওয়ার ঘটনা মানুষ দেখেছে। তার অভিযোগ, তখন সরকার জানিয়েছিল প্রয়োজনীয় ওষুধ নেই এবং আগের সরকার ওষুধ রেখে যায়নি। এমন পরিস্থিতিকে তিনি ‘চরম’ বলে মন্তব্য করেন।

ডেঙ্গু প্রতিরোধে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রোগ ছড়িয়ে পড়ার পর নয়, আগেই জনগণকে সচেতন করতে হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us