ঢাকা
০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন :ডা. শফিকুর রহমান বিএনপি কারও চোখ রাঙানিতে ভয় পায় না: সমাজকল্যাণমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি ১৭ বছরের অপকর্মের কারণে তাদের সংগঠন নিষিদ্ধ হয়েছে: আ. লীগের উদ্দেশে এ্যানি এত সম্পদের উৎস কী? স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট রাড্ডা-কাণ্ডের দায় শুধুমাত্র একজন নারী সংসদ সদস্যের ওপর নয়, সকল দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রথম দায়িত্ব নিজেদের সংশোধন করা: গোলাম পরওয়ার প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম দলের পরিচয়ে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে: ইশরাক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ১১টি উদ্ধার
Advertise with us

বাংলামোটরে গুলিবর্ষণ ঘিরে উত্তেজনা, সাইমনসহ আটক ৪

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   ১৯ বার পঠিত
বাংলামোটরে গুলিবর্ষণ ঘিরে উত্তেজনা, সাইমনসহ আটক ৪

ছবি: ফাইল ছবি

বাংলামোটর এলাকায় গুলিবর্ষণকে কেন্দ্র করে ভাঙচুর ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গুলিবর্ষণের অভিযোগ ওঠা বহিষ্কৃত যুবদল নেতা ফেরদৌস আহমেদ সাইমন ও তার ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার  রাতে তাদের আটক করা হয়।

তেজগাঁও বিভাগের কমিশনার মো. ইবনে মিজান জানান, বাংলামোটর এলাকায় সোহান নামে এক ব্যক্তিকে মারধর করে মাথা রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত ফেরদৌস আহমেদ সাইমন ও তার ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা তাদের অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।

তিনি আরও জানান, পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। সোহানের মাথায় অস্ত্র দিয়ে আঘাত ও গুলিবর্ষণের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাইমনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েও কোনো অস্ত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়টি পরিষ্কার হবে বলে জানান তিনি।

এদিকে, ফেরদৌস আহমেদ সাইমনের সঙ্গে কথা কাটাকাটির জেরে সোহানকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে সাইমনের বিরুদ্ধে। পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তার মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

পরে রক্তাক্ত সোহানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us