ঢাকা
০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন :ডা. শফিকুর রহমান বিএনপি কারও চোখ রাঙানিতে ভয় পায় না: সমাজকল্যাণমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি ১৭ বছরের অপকর্মের কারণে তাদের সংগঠন নিষিদ্ধ হয়েছে: আ. লীগের উদ্দেশে এ্যানি এত সম্পদের উৎস কী? স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট রাড্ডা-কাণ্ডের দায় শুধুমাত্র একজন নারী সংসদ সদস্যের ওপর নয়, সকল দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রথম দায়িত্ব নিজেদের সংশোধন করা: গোলাম পরওয়ার প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম দলের পরিচয়ে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে: ইশরাক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ১১টি উদ্ধার
Advertise with us

বিএনপি কারও চোখ রাঙানিতে ভয় পায় না: সমাজকল্যাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   ২০ বার পঠিত
বিএনপি কারও চোখ রাঙানিতে ভয় পায় না: সমাজকল্যাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিএনপির বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক, দলটি কারও চোখ রাঙানিতে ভয় পায় না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ডিগ্রি কলেজ মাঠে দাউদপুর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। পাশাপাশি একটি দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিএনপিকে পরাজিত করার চেষ্টা করেছিল। তবে আল্লাহর অশেষ রহমত ও জনগণের সমর্থনে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ ধানের শীষকে বেছে নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে চায়। দলের কিংবা দলের বাইরের কেউ অন্যায়, জুলুম ও নির্যাতনের মাধ্যমে মানুষের কষ্টের কারণ হলে তার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ডা. জাহিদ বলেন, মানুষের স্বার্থে বিএনপি প্রয়োজন হলে সবার সঙ্গে কাজ করবে। ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই আদর্শ বিএনপি ধারণ করে। দেশের মানুষের কল্যাণের প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না।

মতবিনিময় সভায় নবাবগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us