ঢাকা
০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন :ডা. শফিকুর রহমান বিএনপি কারও চোখ রাঙানিতে ভয় পায় না: সমাজকল্যাণমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি ১৭ বছরের অপকর্মের কারণে তাদের সংগঠন নিষিদ্ধ হয়েছে: আ. লীগের উদ্দেশে এ্যানি এত সম্পদের উৎস কী? স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট রাড্ডা-কাণ্ডের দায় শুধুমাত্র একজন নারী সংসদ সদস্যের ওপর নয়, সকল দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রথম দায়িত্ব নিজেদের সংশোধন করা: গোলাম পরওয়ার প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম দলের পরিচয়ে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে: ইশরাক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ১১টি উদ্ধার
Advertise with us

প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   ১৬ বার পঠিত
প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার এক বিবৃতিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হয়রানির শিকার হয়ে নাগরিকরা প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে—এটাই কি বিএনপির তথাকথিত গণতন্ত্র?’

ডাকসু ভিপি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর হওয়া সত্ত্বেও শাহজালাল বিমানবন্দরের সামগ্রিক ব্যবস্থাপনা বর্তমানে মাছের বাজারের রূপ ধারণ করেছে। সেখানে যাত্রী ও রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের নিয়মিত ভোগান্তির শিকার হতে হয়। লাগেজ পেতে দীর্ঘ বিলম্ব, লাগেজ ভেঙে চুরি হওয়া কিংবা ট্রলি সংকট এখন নিত্যদিনের ঘটনা। এশিয়ার প্রতিবেশী দেশগুলো উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করে ট্রানজিটের মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করলেও বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে।

মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতিবাদের যৌক্তিকতা তুলে ধরে সাদিক কায়েম বলেন, তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং বিমানবন্দরে নিত্য হয়রানির শিকার হওয়া সাধারণ যাত্রীদের পক্ষ নিয়ে আওয়াজ তুলেছিলেন। তিনি প্রশ্ন রেখেছিলেন—যে সরকার বিমানবন্দরে ট্রলি সমস্যারই সুরাহা করতে পারে না, তারা কীভাবে বোয়িং কিনতে চায়?

তিনি অভিযোগ করেন, যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর না করে সরকার বরং রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। নাগরিকের অধিকার রক্ষা ও সমস্যার সমাধান করার পরিবর্তে বিএনপি সরকার যেন উল্টো সাধারণ জনগণের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেন তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us