ঢাকা
০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন :ডা. শফিকুর রহমান বিএনপি কারও চোখ রাঙানিতে ভয় পায় না: সমাজকল্যাণমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি ১৭ বছরের অপকর্মের কারণে তাদের সংগঠন নিষিদ্ধ হয়েছে: আ. লীগের উদ্দেশে এ্যানি এত সম্পদের উৎস কী? স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট রাড্ডা-কাণ্ডের দায় শুধুমাত্র একজন নারী সংসদ সদস্যের ওপর নয়, সকল দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রথম দায়িত্ব নিজেদের সংশোধন করা: গোলাম পরওয়ার প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম দলের পরিচয়ে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে: ইশরাক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ১১টি উদ্ধার
Advertise with us

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   ২০ বার পঠিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮

ছবি: ফাইল ছবি

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।
‎
‎শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান।

‎এতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৪২ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, মিরপুর বিভাগ ১১৮ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ৫ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।
‎
‎এছাড়াও, অভিযানকালে ২টি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি এসএসডি কার্ড ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
‎
‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us