ছবি: সংগৃহীত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেফতার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
ওসি কামরুল হাসান বলেন, ডিবি তাকে থানায় দিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় করা কাজে বাধা দেওয়ার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া বিমানবন্দর থানা পুলিশ পরিচালনা করবে।