ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপকর্মের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠন ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্নভাবে তারা কিছু অপকর্ম করার চেষ্টা করে। এ ব্যাপারে আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সরকারে আসার পর মাত্র ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়। তাই বিরোধী দলকে কথায় কথায় মিছিল, সভা, লংমার্চ ও রোডমার্চ করা কতটা মানানসই, তা ভাবতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেনসহ মহিলা দলের নেতারা।