ঢাকা
০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো দেশেই তা হচ্ছে: ব্যারিস্টার আরমান জনগণের আস্থা ছিল বিএনপির প্রতি, সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী : আমানউল্লাহ শেখ মুজিবের নামে হল হলে মেজর ডালিমের নামে হল করার দাবি মঞ্চ-২৪ এর বড়ভাই নাসির উদ্দিন পিন্টুর হাত ধরে রাজনীতিতে আসেন মিষ্টি আওয়ামী লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: সাদিক কায়েম বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান : প্রধানমন্ত্রী ‘সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে’ : জামায়াত আমির অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
Advertise with us

বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   ২৫ বার পঠিত
বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার

ছবি: সংগৃহীত

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিদেশী পিস্তলসহ মো. রাসেল রানা (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে জয়দেবপুর থানার ভাওয়াল ইউনিয়নের জানাকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাসেল গাজীপুরের জয়দেবপুর থানার ভাওয়াল ইউনিয়নের জানাকুর এলাকার বাসিন্দা। এসআরবি-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস এবং মিডিয়া অফিসার) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল পৌনে ৫টার দিকে জয়দেবপুর থানার ভাওয়াল ইউনিয়নের জানাকুর এলাকায় রাসেল রানার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কক্ষ থেকে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, একটি ব্ল্যাংক কার্টুজ উদ্ধার করে। এ ঘটনায় জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertise with us
Advertise with us
Advertise with us