ঢাকা
০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন :ডা. শফিকুর রহমান বিএনপি কারও চোখ রাঙানিতে ভয় পায় না: সমাজকল্যাণমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি ১৭ বছরের অপকর্মের কারণে তাদের সংগঠন নিষিদ্ধ হয়েছে: আ. লীগের উদ্দেশে এ্যানি এত সম্পদের উৎস কী? স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট রাড্ডা-কাণ্ডের দায় শুধুমাত্র একজন নারী সংসদ সদস্যের ওপর নয়, সকল দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রথম দায়িত্ব নিজেদের সংশোধন করা: গোলাম পরওয়ার প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম দলের পরিচয়ে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে: ইশরাক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ১১টি উদ্ধার
Advertise with us

ফের ‘ঠাকুমা’ চরিত্রে ফিরছেন শ্রাবন্তী

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   ১৬ বার পঠিত
ফের ‘ঠাকুমা’ চরিত্রে ফিরছেন শ্রাবন্তী

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবারও ‘ঠাকুমা’ চরিত্রে ফিরছেন। ‘ঠাকুমার ঝুলি’ সিরিজের সাফল্যের পর এর নতুন সিজনেও একই চরিত্রে দেখা যাবে তাকে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কলকাতায় হইচইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন কাজের খবর জানান শ্রাবন্তী। অনুষ্ঠানে লাল গাউনে নজর কাড়েন অভিনেত্রী। তার ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

বাংলার জনপ্রিয় রূপকথার গল্প অবলম্বনে অয়ন চক্রবর্তীর পরিচালনায় চলতি বছরের মার্চে মুক্তি পায় ‘ঠাকুমার ঝুলি’। এতে ‘ঠাকুমা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পান শ্রাবন্তী।

নতুন সিজনে অবশ্য পরিচালকের পরিবর্তন হয়েছে। এবার সিরিজটি পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি। আগের সিজনের মতো এবারও ঠাকুমার নাতনির চরিত্রে থাকছেন দিব্যাণী মণ্ডল।

প্রথম সিজনে শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করেছিলেন রাহুল ব্যানার্জি। তবে সম্প্রতি তার মৃত্যু হওয়ায় নতুন সিজনে তাকে দেখা যাবে না। বিষয়টি দর্শকদের মধ্যেও আবেগ তৈরি করেছে।

হইচইয়ের অনুষ্ঠানে নিজের নতুন কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রাবন্তী। একইসঙ্গে টলিউডের বিভিন্ন তারকার উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠান নিয়েও আনন্দ প্রকাশ করেন তিনি। তার প্রত্যাশা, এ ধরনের ধারাবাহিক কাজ বাংলা বিনোদন জগতকে আরও এগিয়ে নেবে।

Advertise with us
Advertise with us
Advertise with us