ঢাকা
০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি চিকিৎসকদের জন্য চীন-পাকিস্তান দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় মালামাল উদ্ধার ‘জেলা হাসপাতালে ১০ ও মেডিক্যাল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার’ অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ : সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
Advertise with us

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া, সামাজিকমাধ্যমে শরীর নিয়ে কটাক্ষ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া, সামাজিকমাধ্যমে শরীর নিয়ে কটাক্ষ

ছবি: সংগৃহীত

প্যারিস ফ্যাশন উইকে আবারও আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত হয়ে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে প্রশংসার পাশাপাশি তাঁর চেহারা ও শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের নেতিবাচক মন্তব্য ঘিরে তৈরি হয়েছে আলোচনা।

২৮ সেপ্টেম্বর প্যারিসে আয়োজিত লরিয়াল প্যারিসের ‘লে ডেফিলে’ অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটেন ঐশ্বরিয়া। আইফেল টাওয়ারের কাছাকাছি প্লেস জফ্রে-তে আয়োজিত এই ফ্যাশন শোয়ে তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা।

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ফ্যাশন ও সৌন্দর্যের বিভিন্ন আয়োজনে ভারতের প্রতিনিধিত্ব করে আসছেন ঐশ্বরিয়া। এবারও লরিয়াল প্যারিসের হয়ে তাঁর র‍্যাম্পে হাঁটার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপরই অভিনেত্রীর শারীরিক গঠন নিয়ে মন্তব্য করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ তাঁর পেটের অংশ নিয়ে কটাক্ষ করেন এবং এমনকি তিনি অন্তঃসত্ত্বা কি না, সে প্রশ্নও তোলেন। যদিও এমন দাবির কোনো ভিত্তি বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঐশ্বরিয়ার ওজন নিয়েও নেতিবাচক মন্তব্য দেখা যায়। কেউ কেউ তাঁকে ওজন কমানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি ‘ওজেম্পিক’ ব্যবহারের কথাও বলেন। তাঁর চুল, মেকআপ ও পোশাক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us