ঢাকা
০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি চিকিৎসকদের জন্য চীন-পাকিস্তান দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় মালামাল উদ্ধার ‘জেলা হাসপাতালে ১০ ও মেডিক্যাল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার’ অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ : সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
Advertise with us

‘শক’ নিয়ে যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   ২৮ বার পঠিত
‘শক’ নিয়ে যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

ছবি: সংগৃহীত

অভিনেত্রী পরিণীতি চোপড়ার প্রথম ওয়েব সিরিজ ‘শক’-এ উঠে এসেছে এক মায়ের গভীর যন্ত্রণা ও সন্তান হারানোর বেদনার গল্প। সিরিজটির শুটিংয়ের সময়ই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন অভিনেত্রী। তবে পরিণীতির মতে, তখনও তিনি মা না হওয়ায় চরিত্রটির কঠিন আবেগগুলো সামলানো সম্ভব হয়েছিল।

‘শক’-এ পরিণীতিকে দেখা গেছে এমন এক মায়ের চরিত্রে, যার সদ্যোজাত কন্যা জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর মেয়েকে খুঁজতে বছরের পর বছর ছুটে বেড়াতে থাকেন তিনি। একসময় সেই অনুসন্ধান তাঁর জীবনে উদ্বেগ, সন্দেহ ও আবেশের জন্ম দেয়।

সিরিজটির শুটিং চলাকালীন ২০২৫ সালে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পান পরিণীতি। তত দিনে শুটিংয়ের একটি বড় অংশ শেষ হয়ে গিয়েছিল। অভিনেত্রীর মতে, সেটিই তাঁর জন্য এক অর্থে স্বস্তির ছিল। কারণ, তখনও মাতৃত্বের বাস্তব অভিজ্ঞতা তাঁর হয়নি।

পরিণীতির ভাষ্য, এখন নিজের সন্তান হওয়ার পর ‘শক’-এর সেই চরিত্র ও দৃশ্যগুলোর কথা ভাবলে তাঁর কষ্ট আরও তীব্রভাবে অনুভূত হয়। তিনি মনে করেন, মা হওয়ার পর একই দৃশ্যে অভিনয় করতে হলে চরিত্রের আবেগ থেকে নিজেকে আলাদা রাখা তাঁর জন্য অনেক বেশি কঠিন হতো।

অভিনেত্রীর কথায়, ছেলে হওয়ার পর তিনি ওই চরিত্রে অভিনয় করতে গেলে হয়তো প্রতিটি দৃশ্যেই কেঁদে ফেলতেন। চরিত্রের সন্তানের জন্য মায়ের যে অসহায়ত্ব ও যন্ত্রণা, তা নিজের মাতৃত্বের অভিজ্ঞতার সঙ্গে মিশে যেত।

২০২৫ সালের ১৯ অক্টোবর মা হন পরিণীতি। এরপর মাতৃত্ব তাঁর ব্যক্তিগত জীবন ও অনুভূতির জগতে নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন তিনি। সন্তান হওয়ার পর বিভিন্ন চরিত্রে মায়ের আবেগকে এখন আগের চেয়ে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারছেন অভিনেত্রী।

Advertise with us
Advertise with us
Advertise with us