ঢাকা
০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো দেশেই তা হচ্ছে: ব্যারিস্টার আরমান জনগণের আস্থা ছিল বিএনপির প্রতি, সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী : আমানউল্লাহ শেখ মুজিবের নামে হল হলে মেজর ডালিমের নামে হল করার দাবি মঞ্চ-২৪ এর বড়ভাই নাসির উদ্দিন পিন্টুর হাত ধরে রাজনীতিতে আসেন মিষ্টি আওয়ামী লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: সাদিক কায়েম বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান : প্রধানমন্ত্রী ‘সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে’ : জামায়াত আমির অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
Advertise with us

‘সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে’ : জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   ২৭ বার পঠিত
‘সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে’ : জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়। কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

আজ দুপুরে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়। কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।

বিরোধী দলীয় নেতা আরও লেখেন, একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালন করতে হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us