ঢাকা
০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি চিকিৎসকদের জন্য চীন-পাকিস্তান দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় মালামাল উদ্ধার ‘জেলা হাসপাতালে ১০ ও মেডিক্যাল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার’ অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ : সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
Advertise with us

ভারতীয় মালামাল উদ্ধার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   ৩৩ বার পঠিত
ভারতীয় মালামাল উদ্ধার

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্তে অভিযান চালিয়ে ৮ লাখ ৮১ হাজার ২৪৫ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে ৪৭ বিজিবি। আজ বুধবার ভোরে শেওড়াতলা ও রংমহল সীমান্তে পৃথক অভিযান চালায় বিজিবির টহল দল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশেদ কামাল রনি জানান,  শেওড়াতলা পুকুরপাড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এর আনুমানিক সিজার মূল্য ৩৮ হাজার টাকা।

অন্যদিকে, রংমহল সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫৯ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৪৩ হাজার ২৪৫ টাকা। উদ্ধার করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us