ঢাকা
০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো দেশেই তা হচ্ছে: ব্যারিস্টার আরমান জনগণের আস্থা ছিল বিএনপির প্রতি, সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী : আমানউল্লাহ শেখ মুজিবের নামে হল হলে মেজর ডালিমের নামে হল করার দাবি মঞ্চ-২৪ এর বড়ভাই নাসির উদ্দিন পিন্টুর হাত ধরে রাজনীতিতে আসেন মিষ্টি আওয়ামী লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: সাদিক কায়েম বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান : প্রধানমন্ত্রী ‘সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে’ : জামায়াত আমির অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
Advertise with us

শেখ মুজিবের নামে হল হলে মেজর ডালিমের নামে হল করার দাবি মঞ্চ-২৪ এর

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   ১৭ বার পঠিত
শেখ মুজিবের নামে হল হলে মেজর ডালিমের নামে হল করার দাবি মঞ্চ-২৪ এর

ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা স্থাপনার নাম রাখা হলে মেজর ডালিমের নামেও হল করার দাবি জানিয়েছে মঞ্চ-২৪। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী বলেন, শেখ মুজিবুর রহমান দেশকে বাকশাল ব্যবস্থায় নিয়ে গিয়েছিলেন এবং বহুদলীয় শাসনব্যবস্থা থেকে একনায়কতন্ত্রে রূপান্তর করেছিলো। তাই শেখ মুজিবুর রহমানের নামে কোনো হলের নামকরণ করা উচিত নয়।

তিনি বলেন, ‘শেখ মুজিবের নামে যদি হলের নাম রাখা হয়, তাহলে মেজর ডালিমের নামেও হল দিতে হবে।’

ফাহিম ফারুকী আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনাসহ তাঁর পরিবারের যেসব সদস্য ‘ফ্যাসিবাদের আইকন’ তাঁদের নামে কোনো হল বা স্থাপনার নামকরণ করা হলে দেশে আবারও ফ্যাসিবাদ জেগে উঠবে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবিও জানান তিনি।

সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিঁড়ে নিজেদের প্রতিবাদ জানান মঞ্চ-২৪-এর নেতাকর্মীরা।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর হলটির প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা মুছে ফেলার কাজ শুরু হয়। সেখানে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আগের নামই পুনর্বহাল করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ওসমান হাদির মৃত্যুর পর শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ফটকে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম লিখেছিল। পরে হলটির নাম পরিবর্তন নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও সুপারিশ হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us