ঢাকা
০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো দেশেই তা হচ্ছে: ব্যারিস্টার আরমান জনগণের আস্থা ছিল বিএনপির প্রতি, সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী : আমানউল্লাহ শেখ মুজিবের নামে হল হলে মেজর ডালিমের নামে হল করার দাবি মঞ্চ-২৪ এর বড়ভাই নাসির উদ্দিন পিন্টুর হাত ধরে রাজনীতিতে আসেন মিষ্টি আওয়ামী লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: সাদিক কায়েম বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান : প্রধানমন্ত্রী ‘সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে’ : জামায়াত আমির অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
Advertise with us

আওয়ামী লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   ১৩ বার পঠিত
আওয়ামী লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

ছবি: প্রতিনিধি

আওয়ামী লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

সম্প্রতি গণমাধ্যমে যোবায়ের আহসান জাবেরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, শেখ হাসিনার সঙ্গে থাকা সাবেক মন্ত্রী-এমপি ও নেতারা দেশে ফিরে এসে জনগণের কাছে ভোট চাইলে পরিস্থিতি কী হয়, সেটিই এখন দেখার বিষয়।

তিনি বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে যে মহামানবরা আছেন, যাদের নাম শুনি-তারা শুধু এসে একটা জায়গায় বা শহীদ মিনারে দাঁড়িয়ে বলুক, আমি নেতা, আমি আবার এসে পড়েছি। দেখেন না কী হয়। তাদের কি এই সাহস আছে?’

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনার এমন কোনো বড় নেতা আছেন, যাদের তিনি মন্ত্রী বানিয়েছিলেন, যাদের দিয়ে দেশ চালিয়েছেন-তার সেই মন্ত্রী-এমপিরা দেশে এসে আবার বলবেন, এই আমাদের ভোট দেন, আমরা আপনাদের জন্য কাজ করেছি। মানুষ তখন কী করবে?’শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ার প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, ‘বিদেশে শেখ হাসিনা চলে গেছে, দেশে এলেই শেখ হাসিনা ক্ষমতায় চলে যাবে-এমন তো না।’

আওয়ামী লীগ কবে আবার ক্ষমতায় ফিরতে পারে-এমন প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।’

এর ব্যাখ্যায় ফজলুর রহমান বলেন, ‘৭৫-এর পর তো আওয়ামী লীগ দেশেই ছিল, দেশে থাকতেই তো ২১ বছর লেগেছে। আমি বলছি, এবার ৬৩ বছর লাগবে তাদের ক্ষমতায় ফিরতে।’

তবে আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকার কারণে দলটির নাম এখনো আলোচনায় আসে বলেও মন্তব্য করেন তিনি।

ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ আছে বলেই এখনো ভাষা ভাষা আওয়ামী লীগের নামটা আসে। কারণ আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং পরে যিনি আওয়ামী লীগের মূল নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের নামটা আসলে দুইটা লোকের নাম আসে।’

Advertise with us
Advertise with us
Advertise with us