ঢাকা
০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো দেশেই তা হচ্ছে: ব্যারিস্টার আরমান জনগণের আস্থা ছিল বিএনপির প্রতি, সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী : আমানউল্লাহ শেখ মুজিবের নামে হল হলে মেজর ডালিমের নামে হল করার দাবি মঞ্চ-২৪ এর বড়ভাই নাসির উদ্দিন পিন্টুর হাত ধরে রাজনীতিতে আসেন মিষ্টি আওয়ামী লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: সাদিক কায়েম বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান : প্রধানমন্ত্রী ‘সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে’ : জামায়াত আমির অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
Advertise with us

মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো দেশেই তা হচ্ছে: ব্যারিস্টার আরমান

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   ১৩ বার পঠিত
মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো দেশেই তা হচ্ছে: ব্যারিস্টার আরমান

ছবি: সংগৃহীত

মিরপুরের রাড্ডা এমসিএইচ সেন্টারের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং তা সারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন বলে মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের অধিকার ক্ষুণ্নকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না আনলে পুরো মিরপুর অচল করে দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা হাসপাতাল পরিদর্শনে গিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সংসদ সদ্য বলেন, ‘এই মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো বাংলাদেশেই তা হচ্ছে। যারা সাধারণ মানুষের অধিকার হরণ করেছে, তাদের নাম উচ্চারণ করতে আমি কোনো ভয় পাই না।’ তিনি অভিযোগ করে বলেন, চিহ্নিত শুটার লেনিন এবং হামলার সমন্বয়কারী মো. হানিফ এখনো গ্রেপ্তার হয়নি।

আরমান আরো বলেন, চিহ্নিত এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে চার্জশিটের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে মিরপুর অচল করে দেওয়ার আলটিমেটাম দেন তিনি। এই আন্দোলনকে তিনি কেবল মিরপুরের জন্য নয়, পুরো দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আন্দোলন হিসেবে উল্লেখ করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us