ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বিশ্বের শান্তিকামী মানুষের মনের কথাই তুলে ধরেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসেছে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। মধ্যরাতের কোনো নির্বাচনে নয়।’ তিনি বলেন, দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির অবস্থান নেই।
তিনি আরও বলেন, ‘যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, তাবেদার রাষ্ট্র করতে চায় তাদের বিরুদ্ধে বিএনপি কঠিন বেরিকেড তৈরি করবে।’
এ সময় জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া বক্তব্যের জন্য অভিনন্দন জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘সারা বিশ্বের শান্তিকামী মানুষের অন্তরের কথা প্রতিধ্বনিত করেছেন তারেক রহমান।’