ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বের জ্বালানি বাজারে আফ্রিকার শক্ত অবস্থান, নেতৃত্বে চার দেশ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি ‘সারা বিশ্বের শান্তিকামী মানুষের অন্তরের কথা প্রতিধ্বনিত করেছেন প্রধানমন্ত্রী’ তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার চাকরির ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড দেখালো জাতীয় ছাত্রশক্তি ভেরিফিকেশনের মানদণ্ড এবং প্রার্থীদের বাদ দেওয়ার কারণ স্পষ্ট করতে হবে: আসিফ মাহমুদ চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে: চরমোনাই পীর দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সালাউদ্দিন টুকু মমতাময়ী মাকে সম্মান দিতে গিয়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে অপমান করা যাবে না: ডা. শফিকুর রহমান
Advertise with us

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতা এমপি মুজিবুরের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতা এমপি মুজিবুরের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

জাপানের টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমদের নেতৃত্বে মিশনের নেতাদের এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

‎সাক্ষাৎকালে জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সেবার মান বৃদ্ধি, রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে প্রবাসীদের আরও বেশি উৎসাহিত করা এবং জাপানে আরো বেশি সংখ্যক ছাত্র, শ্রমিক ও দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রদূতের মনোযোগ আকর্ষণ করেন নেতারা।

‎সর্বোপরি, বর্তমান রাষ্ট্রদূত ও দূতাবাসের কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন জামায়াতের প্রতিনিধি দল। অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সৌজন্য সাক্ষাতকালে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন মিশনের টোকিও সিটির সভাপতি সরওয়ার আলম জোহা, আইসিএফ সেক্রেটারি আব্দুল মোমেন, শাহীন আলী এবং ব্যবসায়ী নেতা সানাউল হক। দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি (লেবার) জয়নাল আবেদীন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us