ঢাকা
২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জনগণই বিএনপির শক্তির উৎস: প্রতিমন্ত্রী ইশরাক বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন শান্তি চাই, অশান্তি হলে কাউকে ছাড় দেওয়া হবে না: বিদ্যুৎমন্ত্রী খেলার মাঠে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি উপসচিবকে টিকাদানকেন্দ্র ভাঙচুরে ‘এমপি-পুলিশ’ জড়িত থাকলে ব্যবস্থা নিবে: ডিএমপি কমিশনার রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে: গোলাম পরওয়ার রাড্ডা ক্লিনিকে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানালেন নাহিদ ইসলাম জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় বেশিরভাগ সিট ফাঁকা ছিল: শিশির মনির চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই, অনেকটা পথ একাই হেঁটেছি: পাটওয়ারী
Advertise with us

আ. লীগকে ফেরাতে সরকারের ভেতরে থাকা একটি চক্র কাজ করছে: গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   ৩৬ বার পঠিত
আ. লীগকে ফেরাতে সরকারের ভেতরে থাকা একটি চক্র কাজ করছে: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরাতে সরকারের একটি অংশ ও প্রশাসনের ভেতরে থাকা একটি চক্র কাজ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি দাবি করেন, আওয়ামী লীগকে কীভাবে ‘ইনক্লুসিভ’ প্রক্রিয়ায় রাজনীতিতে ফেরানো যায়, সে পথ খুঁজছে সরকার। এ ক্ষেত্রে দিল্লির সঙ্গে সরকারের অভ্যন্তরীণ যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে গণমাধ্যমে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বিএনপির নেতাদের পক্ষ থেকে আওয়ামী লীগকে দেশে ফেরাতে জামায়াতের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাম পরওয়ার বলেন, এটি অসত্য, এটি একটি হাস্যকর কথা। আমরা প্রমাণের চ্যালেঞ্জ দিচ্ছি। যারা এ অভিযোগ করছেন, তাদেরই এর প্রমাণ দিতে হবে।

তিনি বলেন, যাদের রাজনীতি নিষিদ্ধ, তারা রাজধানীর গুলশান, ধানমন্ডিসহ দেশের অন্তত ২০টি জেলায় মিছিল করেছে। একটি সরকারের গোয়েন্দা সংস্থা ও পুলিশ থাকা সত্ত্বেও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের একটি পক্ষের সহযোগিতা ছাড়া এসব করা সম্ভব নয়।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের একটি অংশ ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের অনুসারীরা দলটির রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে ভেতর থেকে সহযোগিতা করছে। অথচ আওয়ামী লীগের মিছিলের দায় চাপিয়ে জামায়াতের নিরীহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে।

শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, যারা আমাদের নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, তাদের আবার রাজনীতিতে ফিরিয়ে আনার অভিযোগ হাস্যকর। বিরোধী দলকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের বৃহত্তর স্বার্থে গত জাতীয় নির্বাচনের ফলাফল বুকে পাথর চাপা দিয়ে আমরা মেনে নিয়েছি। গত নির্বাচনে ম্যানুপুলেট করা হয়েছে ফলাফল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকেও আমরা এমনটি জানতে পেরেছি।

তিনি বলেন, দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিতে হয়েছে। কিন্তু সরকার এটিকে তাদের দুর্বলতা হিসেবে মনে করছে। এই সরকারকে আমরা সহযোগিতা করেই যাচ্ছি, আর তারা আমাদের সঙ্গে রাজনৈতিক বিদ্বেষমূলক কথা বলছে, আচরণ করছে এবং বক্তব্য দিচ্ছে’ বলেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গোলাম পরওয়ার বলেন, গ্রাম-গঞ্জে সর্বগ্রাসী দুর্নীতি আখড়া গেড়ে বসেছে। দুর্নীতি শুধু শহর বা প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

জামায়াতের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইলফলক যে, বিরোধী দল জ্বালানি সংকটসহ সমসাময়িক ৩৮টি সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করতে বিনা খরচে বিশেষজ্ঞ দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে সরকার এ প্রস্তাব দেখেনি বলে অভিযোগ করেন তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত সরকার সহযোগিতা করছে। এসব বক্তব্যের মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us