ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় করবে: রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল: আবদুস সালাম ‘তেলের দাম বাড়াতে গণশুনানি ছাড়া রাতে গেজেট’, প্রশ্ন শিশির মনিরের জ্বালানির মূল্যবৃদ্ধি সরকারের ব্যর্থতার সূচক: আখতার হোসেন ‘বিরোধীদলের সঙ্গে হাসিনার যোগসাজশ হতে পারে, অবাক হওয়ার কিছু নেই’: ইশরাক সাইবার সুরক্ষা আইনে বিরোধী দল ও সাংবাদিকদের হয়রানির আশঙ্কা জামায়াতের
Advertise with us

জ্বালানির মূল্যবৃদ্ধি সরকারের ব্যর্থতার সূচক: আখতার হোসেন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   ২২ বার পঠিত
জ্বালানির মূল্যবৃদ্ধি সরকারের ব্যর্থতার সূচক: আখতার হোসেন

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বললেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে বিএনপি সরকার দেশ পরিচালনায় তাদের ব্যর্থতার সূচক বাড়াচ্ছে।

আজ সোমবার বিকেলে রংপুরের পীরগাছার কল্যাণী ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তার সঙ্গে এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক এম এইচ সুমন, জামায়াতের কল্যাণী ইউনিয়ন পরিষদ সভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুবশক্তির আহ্বায়ক রাকিবুল হাসান তৌফিক, এনসিপি কল্যাণী ইউনিয়নের আহ্বায়ক বেনজীর হোসেনসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে আখতার হোসেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের নথিপত্র পর্যালোচনা করেন এবং স্বচ্ছতার সাথে উন্নয়ন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার হোসেন অভিযোগ করে বলেন, বিএনপি সরকার জনগণকে শোষণ করছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আরও অবনতি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মনোযোগী না হয়ে রাষ্ট্রের অন্য কাজে ব্যস্ত, ফলে দেশে এখন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

লং মার্চ নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘লং মার্চে গাড়িবহর ব্যবহার নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। গাড়িবহরের কারণে অতিরিক্ত ০.০৫ শতাংশ জ্বালানিও খরচ হয়নি। সরকার তেলের দাম কমালে তো লং মার্চ করারই প্রয়োজন হতো না।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ খান মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হলে তারা ককটেল বিস্ফোরণ বা অরাজকতা সৃষ্টির সাহস পেত না। কিন্তু বিএনপি সরকার তাদের সুযোগ করে দিচ্ছে। তবে দেশের মানুষ ও এনসিপি নেতাকর্মীরা আওয়ামী লীগ তো দূরের কথা, বিএনপিকেও ফ্যাসিবাদী হতে দেবে না।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us