ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় করবে: রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল: আবদুস সালাম ‘তেলের দাম বাড়াতে গণশুনানি ছাড়া রাতে গেজেট’, প্রশ্ন শিশির মনিরের জ্বালানির মূল্যবৃদ্ধি সরকারের ব্যর্থতার সূচক: আখতার হোসেন ‘বিরোধীদলের সঙ্গে হাসিনার যোগসাজশ হতে পারে, অবাক হওয়ার কিছু নেই’: ইশরাক সাইবার সুরক্ষা আইনে বিরোধী দল ও সাংবাদিকদের হয়রানির আশঙ্কা জামায়াতের
Advertise with us

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত মো. সালমান ইসলাম সাকিব ওরফে আসিফ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।

গ্রেপ্তারকৃত সাকিব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মতিঝিল থানা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি ককটেল সদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয়।

সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর দুপুর সোয়া একটার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ বোমার বিস্ফোরণ ঘটান। পরে তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর গোয়েন্দা রমনা বিভাগের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় গত রবিবার মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলসহ সালমান ইসলাম সাকিবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সালমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত আড়াইটার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে চারটি ককটেল সদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা রমনা বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us