ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে ক্লিনিক রাখা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ল ৫ টাকা বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা বিভিন্ন এলাকায় ৬০-৭০ শতাংশ পর্যন্ত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে : ডিএনসিসি প্রশাসক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উন্নত সামরিক প্রযুক্তির প্রমাণ উত্তর কোরিয়ার ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০২
Advertise with us

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   ১০ বার পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টন অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও দুর্নীতি দমন কমিশনে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল না করায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ ছাড়া তিনি ৮৪ লাখ ৩৫ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও উক্ত অবৈধ সম্পদ নিজ ভোগদখলে রাখায় ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায়, দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, মামলা সংশ্লিষ্ট ওই ব্যক্তি গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন।

তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। এ ছাড়া সার্বিক তদন্তকাজে বিঘ্ন সৃষ্টিসহ সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us