ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় রাশিয়া ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের বৈঠক বৃহস্পতিবার প্রথমবার পাসপোর্ট হারালে নেই জরিমানা, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান: জাতিসংঘে ড. ইউনূস ট্রেনে অগ্নিসংযোগ নিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ মন্ত্রী ধানের শীষে ভোট দিয়েছেন তাই হয়তো মুখে মানবেন না, এটি ব্যর্থ সরকার: মাহমুদা মিতু ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির
Advertise with us

জেলর ২ নীল শাড়িতে প্রকাশ্যে ‘কান্তা’, নজর কাড়লেন বিদ্যা

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   ২৩ বার পঠিত
জেলর ২ নীল শাড়িতে প্রকাশ্যে ‘কান্তা’, নজর কাড়লেন বিদ্যা

ছবি: সংগৃহীত

তামিল সিনেমা ‘জেলর ২’-এ ‘কান্তা’ চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে। গতকাল রবিবার সিনেমাটির নির্মাতারা প্রকাশ করেছেন তার চরিত্রের প্রথম ঝলক।

নীল শাড়ি, হাতে সিগারেট আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে শুরুতেই নজর কেড়েছেন বিদ্যা।

প্রকাশিত ভিডিওতে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নামতে দেখা যায় তাকে। একপর্যায়ে সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়েন তিনি। পুরো দৃশ্যে তার অভিব্যক্তি ও শরীরী ভাষায় ফুটে ওঠে দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ এক ব্যক্তিত্ব।

ঝলকে বিদ্যার চরিত্রের বিস্তারিত পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি। তবে তাকে রজনীকান্তের চরিত্রের মুখোমুখি হওয়ার আভাস বোঝা গেছে। ফলে ‘কান্তা’ চরিত্রটি সিনেমার গল্পে কী ভূমিকা রাখবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

শুধু বিদ্যা বালানই নন, প্রথম ঝলকে সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রনের আবহ সংগীতও নজর কেড়েছে। পর্দায় অভিনেত্রীর দাপুটে প্রবেশের সঙ্গে তাল মিলিয়ে চড়তে থাকা সেই সুর দৃশ্যটির গাম্ভীর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলর ২’-এ রজনীকান্তের সঙ্গে অভিনয় করছেন রাম্যা কৃষ্ণন, যোগী বাবুসহ আরও অনেকে।

সিনেমাটিতে বিদ্যার যুক্ত হওয়া তামিল চলচ্চিত্রে তার প্রত্যাবর্তনও। এর আগে ২০১৯ সালে ‘নীরকোন্ডা পারভাই’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

‘জেলর ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আগামী ১৫ অক্টোবর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us