ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় রাশিয়া ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের বৈঠক বৃহস্পতিবার প্রথমবার পাসপোর্ট হারালে নেই জরিমানা, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান: জাতিসংঘে ড. ইউনূস ট্রেনে অগ্নিসংযোগ নিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ মন্ত্রী ধানের শীষে ভোট দিয়েছেন তাই হয়তো মুখে মানবেন না, এটি ব্যর্থ সরকার: মাহমুদা মিতু ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির
Advertise with us

নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

ছবি: ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি ও সদস্য সচিব আখতার হোসেন এমপি।

আজ মঙ্গলবার দেওয়া এক যৌথ বিবৃতিতে এনসিপি নেতৃবৃন্দ বলেন, নাসীরউদ্দীন পাটোয়ারীর প্রকৃত বক্তব্যটি ছিল- ‘আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার-এই তিনটি দাবি মানলেই আর ককটেল ফুটবে না ঢাকা শহরে।’ অথচ নিজেদের ব্যর্থতা ঢাকতে এই দায়িত্বশীল বক্তব্যটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খণ্ডিত করে এবং বিকৃত রূপ দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার অসৎ চেষ্টা চালাচ্ছে বিএনপি ও তাদের অনুসারী রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা।
নেতৃবৃন্দ আরো বলেন, মূল বক্তব্যটি ছিল ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ এবং দেশের আইনশৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার একটি সুস্পষ্ট প্রস্তাবনা। কিন্তু সেই মূল বক্তব্য আড়াল করে কেবল সুবিধাজনক অংশ কেটে নিয়ে অপপ্রচার চালানো একটি দায়িত্বজ্ঞানহীন আচরণ।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ক্যাডাররা সারাদেশে যেসব আগুন সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তা দমনে বর্তমান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী চরমভাবে ব্যর্থ হয়েছে। নিজেদের এই নগ্ন ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকতে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে বিভ্রান্ত করতেই এনসিপি ও অন্য দলের ওপর দায় চাপানোর এই অপকৌশল নেওয়া হয়েছে।

এনসিপি হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। কোনো ধরনের উদ্দেশ্যমূলক রাজনৈতিক অপপ্রচার বা বক্তব্য বিকৃত করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে দমানো যাবে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us