ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

জুয়েলারি ব্যবসায়ীকে গুলি, স্বর্ণালংকার ছিনতাই

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   ২৯ বার পঠিত
জুয়েলারি ব্যবসায়ীকে গুলি, স্বর্ণালংকার ছিনতাই

ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জের হযরতপুরে জুয়েলারি ব্যবসায়ী ও তার ফুপাতো ভাইকে গুলি করে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুজন হলেন- অন্তর সরকার (২৫) ও তার ফুপাতো ভাই রাজিব সরকার (২০)। তাদের দুজনেরই পায়ে গুলি লেগেছে।

আহত অন্তর সরকার জানান, হযরতপুর বাজারে তাদের একটি জুয়েলারির দোকান রয়েছে। সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি, তার বাবা মিতাই সরকার ও রাজিব সরকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে একটি পাবলিক অটোরিকশায় করে বাসার উদ্দেশে রওনা হন। রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে হযরতপুর এলাকায় তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন তাদের অটোরিকশার গতিরোধ করেন।

অন্তর সরকার আরও জানান, দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে গুলি করে। পরে স্বর্ণালংকার রাখা একটি টিফিনবাক্স নিয়ে যায়। ওই বাক্সে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা পাঁচ থেকে ছয়টি বোমার বিস্ফোরণ ঘটায়। আহতদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ অন্তর সরকার ও রাজিব সরকারকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এবিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ঘটনার শুনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us