ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ ১৭ বছরে সাড়ে ৪ হাজার বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, দুদক প্রয়োজনে বিদেশে তথ্য চেয়ে চিঠি দেবে: দুদক সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আগামীকাল রাজনৈতিক দলকে নিজেদের সংস্কার করতে হবে: ইফতেখারুজ্জামান সিসিকের নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে রাষ্ট্রপতি কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপির তীব্র নিন্দা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চায় না জনগণ: মামুনুল হক
Advertise with us

সাত মাসে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
সাত মাসে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন

ছবি: ফাইল ছবি

বিএনপির রাষ্ট্র পরিচালনায় আসার পেছনে একমাত্র উৎস জনগণ। গত সাত মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি, বরং ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা জানান।

তিনি বলেন, গণতন্ত্র মানে শুধু এক দিনের ভোট নয়। তবে ওই এক দিনের ভোটের মাধ্যমেই পরবর্তী পাঁচ বছর জনগণের আকাঙ্ক্ষা কতটা এবং কিভাবে পূরণ করা হবে, তা নির্ধারিত হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে চলে আসা ফ্যাসিজম অল্প সময়ে পুরোপুরি মূলোৎপাটন করা সম্ভব নয়। ফ্যাসিবাদ পতনের পর বিএনপির অতীতের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us