ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ফেসবুক লাইভে আসবেন আসিফ মাহমুদ মানিলন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদকে গ্রেফতার দেখানোর আদেশ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দক্ষ মানবসম্পদ গঠনে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান এলজিআরডি মন্ত্রীর পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৩, অস্ত্র ও মাদক উদ্ধার জর্ডানে সেনা নিহতের ঘটনায় ইরানকে তথ্য দেয়নি চীন: ট্রাম্প
Advertise with us

সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা কাটিয়ে গতি ফেরানোর আশ্বাস আইনমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ২৩ বার পঠিত
সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা কাটিয়ে গতি ফেরানোর আশ্বাস আইনমন্ত্রীর

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় বিচার বিভাগকে ঘিরে থাকা বিভিন্ন জটিলতা বাস্তবসম্মতভাবে নিরসন করে কার্যক্রমে গতি ফেরানোর আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ রবিবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, স্থানীয় আদালতকেন্দ্রিক যেসব সংকটের কথা তিনি শুনেছেন সেগুলোর বাস্তবসম্মত সমাধান করেই সরকার সামনে এগোবে।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ নিয়ে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী।

জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

এদিকে, দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে আইনমন্ত্রীর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us