ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার : অলি আহমেদ ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব নয় : নাহিদ ইসলাম হতাশ হয়ে মাথা গরম করবেন না : শফিকুর রহমান আবারও ভারতে ফিরছে আইপিএলের নিলাম পরমাণু অস্ত্র নিয়ে আইএইএ’র প্রস্তাব প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার রাজধানীর ২ শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার স্কুলে এক শিফটের পক্ষে সরকার, অবকাঠামো না থাকায় সীমাবদ্ধতা: গণশিক্ষা প্রতিমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : এ পর্যন্ত গ্রেফতার ১৭৯
Advertise with us

এআই কি সত্যি কেনাকাটা ও ভ্রমণের বুকিং করতে পারে?

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ১১০ বার পঠিত
এআই কি সত্যি কেনাকাটা ও ভ্রমণের বুকিং করতে পারে?

এআই কি সত্যি কেনাকাটা ও ভ্রমণের বুকিং করতে পারে?  ছবি: সংগৃহীত

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন মানুষের হয়ে কেনাকাটা, ভ্রমণের বুকিং এবং সংসারের খরচের হিসাব রাখতে পারে। কিন্তু মানুষ কি এআইকে এসব কাজের দায়িত্ব দিতে প্রস্তুত? ব্যাংক অব আমেরিকার মতে, এটি নিয়ে বেশ সন্দেহ রয়েছে।

ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, মানুষের পুরোনো অভ্যাস এআই ব্যবহারের ক্ষেত্রে একটি বড় বাধা। মানুষ এখনো নিজে যাচাই করে জিনিস কিনতে পছন্দ করে এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির হাতে খরচের দায়িত্ব দিতে ভয় পায়। খারাপ জিনিস পাওয়া বা প্রতারণার ভয়ে ক্রেতারা পরিচিতদের পরামর্শ নেয়। শুধু সস্তা হলেই অচেনা জায়গা থেকে এআইয়ের মাধ্যমে কিছু কিনতে তারা ভরসা পায় না।

তবে দৈনন্দিন কিছু সহজ কাজে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়তে পারে। যেমন—বিভিন্ন প্ল্যাটফর্মে দাম মেলানো, ক্রেতার পছন্দ অনুযায়ী জিনিস কেনা বা ভ্রমণের টিকিট কাটা। এ ছাড়া এআই মাসের খরচের হিসাব রাখা এবং সস্তা অপশন খুঁজে দেওয়ার মতো কাজও করতে পারবে।

চ্যাটজিপিটির মতো মডেলগুলো এখন শুধু তথ্য খোঁজার মধ্যে সীমাবদ্ধ নেই, এগুলো মানুষের হয়ে কাজ করে দেওয়ার দিকে এগোচ্ছে। তবে ব্যাংক অব আমেরিকা বলছে, এগুলোর সফলতা নির্ভর করবে মানুষ নিজের কাজের দায়িত্ব এআইকে কতটা বিশ্বাস করে দিতে পারবে, তার ওপর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us