ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে: আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার মেজর হাফিজ বিগত ফ্যাসিবাদী সরকার কোনো ভ্যাকসিন রেখে যায়নি, ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী দিল্লির সঙ্গে সরকারের গোপন আঁতাতেই আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন মেনে নেবে না জনগণ: মামুনুল হক গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে জাতির প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল: জামায়াত আমীর জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি বাকের, সম্পাদক তাহমিদ অধ্যাদেশ বাতিল করে আগের মতো গুম-খুনের রাজনীতি চায় বিএনপি: বিরোধীদলীয় হুইপ ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয় লোক নিয়োগের এজেন্ডা হাতে নিয়েছে সরকার: শিবির সভাপতি
Advertise with us

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ৭২ বার পঠিত
ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন যেভাবে

ছবি: ফাইল ছবি

ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা। নতুন এই সুবিধা পেতে ব্যবহারকারীদের কোনো অর্থ পরিশোধ করতে হবে না। তবে ভেরিফিকেশন পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।

ভেরিফায়েড ব্যাজের জন্য ব্যবহারকারীকে প্রথমে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই আবেদন করতে হবে। এরপর একটি ছোট সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। মেটা সেই ভিডিও প্রোফাইলের ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। সবকিছু সঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে যুক্ত হবে ভেরিফায়েড ব্যাজ।

এই সুবিধা পেতে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের কোনো রেকর্ড থাকা যাবে না। আপাতত শুধু ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেই এই সুবিধা পাওয়া যাবে। ফেসবুক পেজ এবং প্রো মোড অ্যাকাউন্টের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার পর ভেরিফায়েড ব্যাজ ফেসবুকের বিভিন্ন স্থানে দেখা যাবে। শুরুতে এটি প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ডেটিং সেবায় প্রদর্শিত হবে। পরে ধাপে ধাপে ফিডের পোস্টেও ব্যাজটি দেখানো হবে।

মেটা জানিয়েছে, এই ভেরিফায়েড ব্যাজের উদ্দেশ্য হলো অ্যাকাউন্টটির পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন-এটি নিশ্চিত করা। তবে এটি কোনো ব্যবহারকারীকে বিশেষভাবে অনুমোদিত বা শতভাগ বিশ্বাসযোগ্য হিসেবে ঘোষণা করে না। সব ব্যবহারকারীকে আগের মতোই ফেসবুকের কমিউনিটি নীতিমালা মেনে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে হবে।

প্রাথমিকভাবে বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে এই সুবিধা চালু করা হচ্ছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us