ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী ছাগলচুরি আমার জীবনে অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের জন্য পাঠ্যপুস্তক পাঠালেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক : প্রতিমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
Advertise with us

হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছেন কি না বুঝবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৭০ বার পঠিত
হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছেন কি না বুঝবেন যেভাবে

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছেন কি না, তা নিয়ে ব্যবহারকারীদের কৌতূহলের শেষ নেই। এতদিন প্রোফাইল ছবি না দেখা, ‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস অদৃশ্য হয়ে যাওয়া, পাঠানো বার্তায় একটি টিক চিহ্ন থাকা কিংবা কল সংযোগ না হওয়ার মতো কয়েকটি লক্ষণ দেখে অনেকে ধারণা করতেন যে তাঁকে ব্লক করা হয়েছে। তবে এসব লক্ষণের কোনোটিই ব্লক হওয়ার নিশ্চিত প্রমাণ নয়। কারণ, গোপনীয়তা–সংক্রান্ত সেটিংস পরিবর্তন, ফোন বদলানো বা ইন্টারনেট সংযোগের সমস্যার কারণেও এমনটি হতে পারে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের এনক্রিপশন ভেরিফিকেশন সুবিধা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের দাবি, এই সুবিধা ব্যবহার করে ব্লক হওয়ার বিষয়ে তুলনামূলক নির্ভরযোগ্য ধারণা পাওয়া যেতে পারে।

হোয়াটসঅ্যাপের প্রতিটি ব্যক্তিগত কথোপকথন এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকে। অর্থাৎ প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ বার্তার বিষয়বস্তু দেখতে পারেন না। এই নিরাপত্তা যাচাইয়ের জন্য অ্যাপে এনক্রিপশন বা ভেরিফাই এনক্রিপশন নামের একটি সুবিধা রয়েছে।

এটি ব্যবহার করতে সংশ্লিষ্ট ব্যক্তির চ্যাট খুলে তার প্রোফাইলে যেতে হবে। এরপর এনক্রিপশন অপশনে প্রবেশ করলে একটি কিউআর কোড ও নিরাপত্তা নম্বর দেখা যাবে। সেখান থেকে এনক্রিপশন যাচাই করা সম্ভব।

অনেকে মনে করেন, ভেরিফিকেশন সফল হলে ধরে নেওয়া যায় যে চ্যাটের নিরাপত্তা ঠিক আছে এবং ওই ব্যক্তি আপনাকে ব্লক করেননি। আবার ভেরিফিকেশনের সময় বিকল্প পদ্ধতির বার্তা এলে সেটিকে কেউ কেউ ব্লক হওয়ার সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখছেন।

তবে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি–বিশেষজ্ঞরা। কারণ, হোয়াটসঅ্যাপ কখনোই এমন কোনো সুবিধা দেয়নি, যা সরাসরি জানিয়ে দেয় যে কোনো ব্যবহারকারী আপনাকে ব্লক করেছেন। এনক্রিপশন ভেরিফিকেশন সুবিধাটি মূলত নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি, ব্লক হওয়ার অবস্থা শনাক্ত করার জন্য নয়।

তাই শুধু একটি লক্ষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। প্রোফাইল ছবি দেখা যাচ্ছে কি না, ‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস, বার্তায় একটি টিক চিহ্ন থাকা, কল সংযোগ না হওয়া এবং এনক্রিপশন ভেরিফিকেশন—সবকটি বিষয় একসঙ্গে বিবেচনা করলে তুলনামূলক সঠিক ধারণা পাওয়া যেতে পারে।

তবে মনে রাখতে হবে, এগুলোর কোনোটিই নিশ্চিতভাবে প্রমাণ করে না যে আপনাকে ব্লক করা হয়েছে। হোয়াটসঅ্যাপ এখনো এ ধরনের কোনো আনুষ্ঠানিক বা নির্ভুল ব্লক-পরিচয় শনাক্ত করার সুবিধা চালু করেনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us