ঢাকা
০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পাটওয়ারী-আসিফসহ এনসিপির ৪ নেতা ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে প্রি-পেইড মিটারের রিচার্জ, ডেসকোর নির্দেশনা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলা, গ্রেফতার ১১ গাজীপুরে আজ পুলিশের পাশাপাশি বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন মুস্তাফিজ এক ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন: রেনেগেডস কোচ
Advertise with us

পল্লবীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, আটক ২

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   ৪১ বার পঠিত
পল্লবীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, আটক ২

ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পল্লবীর কালশী রোডে পুলিশকে মারধর ও হামলার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় মিরপুরে দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।

মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার বিষয়টি মঙ্গলবার সকালে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us