ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত : শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী নিরাপদ খাদ্য ও অপচয় রোধে মিলানের সঙ্গে কাজ করবে খুলনা চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সচিব নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর ‘আমি পাঠান, ইচ্ছা হলে গুলি কর’, শাহরুখের চাঞ্চল্যকর তথ্য চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট
Advertise with us

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সচিব

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ১১ বার পঠিত
চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সচিব

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা দেওয়া হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে তিনি এ তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে তিনি বলেন, স্থানীয় নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যু প্রসঙ্গ ২৪ সেপ্টেম্বরের মধ্য প্রস্তাবনা দেবে কমিটি। পরবর্তীতে সে হিসেবে সিদ্ধান্ত নেবে ইসি।

নির্বাচনের পোস্টার নিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘পোস্টারের ব্যবহার থাকছে না।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় নির্বাচনের তফসিলের বিষয়ে তথ্য নেই। তবে ভোট একাধিক ধাপে করা হবে। ৩/৫/৯ ধাপেও হতে পারে।’

ভোট ইস্যুতে তিনি বলেন, ‘উপজেলাভিত্তিক হিসাব করে প্রতিটি ইউনিয়নে ভোট হবে।’

উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us