ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
‘আমি পাঠান, ইচ্ছা হলে গুলি কর’, শাহরুখের চাঞ্চল্যকর তথ্য চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা কানাডার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১টি যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, চারজন নিহত সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা ইঁদুরের উপদ্রব ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার বার্মিংহামের সোনালি সুপারমার্কেট মালিকের ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী
Advertise with us

চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ১০ বার পঠিত
চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ছবি: সংগৃহীত

খুলনা এবং চট্টগ্রামকে এক সময় ক্রিকেটার তৈরির কারখানা বলা হতো। অনেক তারকা ক্রিকেটার উঠে এসেছেন এই দুই বিভাগ থেকে। চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আফতাব আহমেদের মতো ক্রিকেটার এসেছেন। পরে তামিম ইকবালও এসেছেন। তবে সেই চট্টগ্রামেই এখন ক্রিকেট মাঠে গড়ায় না।

মাঠ থাকলেও নিয়মিত খেলা নেই। চট্টগ্রামের ক্রিকেটকে আবারও জাগিয়ে তুলতে দারুণ এক উদ্যোগ হাতে নিয়েছেন বিসিবি পরিচালক নান্নু। তার তত্ত্বাবধানে চট্টগ্রামে চার দলের একটি টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। আগামী ১৬ সেপ্টম্বর থেকে এই টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে বলে জানা গেছে। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের বিভাগীয় স্টেডিয়ামে।

পুরো বিভাগকে চারটি জোনে ভাগ করে দলগুলো গঠন করা হবে। সেখানে অনূর্ধ্ব-১৯ দলের দুজন করে ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম মহানগর থেকে অংশ নেবেন ইস্পাহানী কর্ণফুলি নামের একটি দল। আর রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারকে নিয়ে গড়া দলের নাম সাম্পান।

এই টুর্নামেন্ট নিয়ে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম বলেছেন, ‘কক্সবাজারের সাম্পান দলের স্পন্সর হিসেবে আমি এবং আরও কয়েকজন ক্রিকেটপ্রেমী মিলে সিদ্ধান্ত নিয়েছি, মাঠের ক্রিকেটকে থামতে দেওয়া যাবে না। এই লক্ষ্যেই আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে ৪ দলের একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের চেষ্টা থাকবে প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাধ্যমে খেলোয়াড়দের সুযোগ তৈরি করা এবং স্থানীয় ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা আরও বাড়ানো। লিগ বন্ধ হতে পারে, কিন্তু ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা ও উদ্যোগ বন্ধ হবে না।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us