ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হয়ে প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে মিজা ফখরুল ইসলাম হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচীর অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : স্পিকার সেই সিফাতের বাসার বিদ্যুৎ বিলে অনিয়ম পায়নি পল্লী বিদ্যুৎ রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পিস্তল নিয়ে দুলাভাইকে হুমকি, শ্যালক আটক পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন
Advertise with us

রাষ্ট্রপতি হয়ে প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে মিজা ফখরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ১০ বার পঠিত
রাষ্ট্রপতি হয়ে প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে মিজা ফখরুল ইসলাম

ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ দুই দিনের সফরে ঠাকুরগাঁও এসেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার দুপুর ১টায় রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে।

রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম এ সময় তার সঙ্গে ছিলেন।

হেলিপ্যাডে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. খাইরুল কবির, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার পেরিস এবং রংপুরের বিভাগীয় কমিশনার ও ডিআইজি, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

পরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ পুলিশের একটি দল। গার্ড পরিদর্শনের পর বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য সেনুয়া কবরস্থানে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাবা-মায়ের কবর জিয়ারত ও মুনাজাত শেষে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের খোঁজখবর নেন তিনি। পরে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে যান রাষ্ট্রপতি।

ঠাকুরগাঁও সফরের প্রথম দিনে আজ বিকেল সাড়ে তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে তার সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us