ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বার্মিংহাম ( যুক্তরাজ্য ) থেকে : গত বুধবার সন্ধ্যা ৭টায় বার্মিংহামের স্মলহিথ এলাকার সুইমিং পুল ও পার্ক হাউসের ভবিষ্যৎ ও সেবার মান উন্নয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সমন্বয়ক হিসেবে পরিকল্পনা উপস্থাপন করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও গত নির্বাচনে ইউয়র পার্টি থেকে অংশগ্রহনকারী শফিক হোসেন ও ওবায়দুল কবীর।
এ সময় সুইমিং পুল ও পার্ক হাউসের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য সুবিধা আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতামত গ্রহণ করা হয়। এলাকার সর্বস্তরের বাসিন্দাদের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় স্মলহিথের কমিউনিটির স্থানীয় বাসিন্ধারা অংশগ্রহন করেন এবং ভবিষ্যত পরিকল্পনা ও আগামীতে স্থলহিথের উন্নয়নে কিভাবে আরো বৃদ্ধি করা যায় এই বিয়য়ে তাদের মতামত ব্যক্ত করেন ।
সভায় কমিউনিটি নেতা শফিক হোসেন ও ওবায়দুল কবীর জানান, “আমরা সবসময় জনগণের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বিগত কাউন্সিল নির্বাচনে ‘ইওর পার্টি’র প্রার্থী হিসেবে আমরা নির্বাচিত হতে পারিনি, তারপরও আমরা আপনাদের ন্যায্য অধিকার আদায়ের পথে সবসময় পাশে আছি এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও অগ্রযাত্রায়। এলাকার সুইমিং পুল ও পার্ক হাউসের সুযোগ-সুবিধাগুলো আমাদের ন্যায্য অধিকার। সবাইকে নিয়ে আলোচনা ও ঐক্যের মাধ্যমেই আমরা এগুলো প্রতিষ্ঠা করব। তারা বলেন, আমরা প্রত্যেকের মতামতকে সম্মান জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।” এ সময় তারা সকলের সহযোগীতা চান ।
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি নেতৃবৃন্দরা এলাকার উন্নয়ন ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।