ঢাকা
২৬ জুন ২০২৬
শিরোনাম
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রফতানির সুযোগ রয়েছে: মাহদী আমিন ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই? শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী
Advertise with us

বিজিবির অভিযানে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ৩৫ বার পঠিত
বিজিবির অভিযানে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার

বিজিবির অভিযানে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার  ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালায় চোরাকারবারি।

৬৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল জহিরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল বালুখালী বিওপির সীমান্ত পিলার বিপি-২০ থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার উত্তর দিকে, বিওপি থেকে আনুমানিক ৩.৫ কিলোমিটার দক্ষিণ দিকে এবং শূন্যলাইন থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল নামক স্থানে অবস্থান করে। ভোরে সন্দেহভাজন এক ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। ওই সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর হতে খাকি রঙের প্যাকেটের নীল রঙের বায়ুরোধী ১০ কাট অর্থাৎ এক লাখ পিস ইয়াবা উদ্ধার করে। তবে ওই এলাকায় দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930