ঢাকা
২৬ জুন ২০২৬
শিরোনাম
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রফতানির সুযোগ রয়েছে: মাহদী আমিন ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই? শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী
Advertise with us

গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২৩ বার পঠিত
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

গ্রিস ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারে দেশটির ক্রিট দ্বীপের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। বৈঠকে দুই দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং শ্রমবাজারে যৌথ উদ্যোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্প্রতি হেরাক্লিয়ন জেলার পেশাজীবী, কারিগর ও ব্যবসায়ীদের ফেডারেশন (ওইভেনি)-এর কার্যালয়ে এ বৈঠক আয়োজন করা হয়।

ওইভেনির সভাপতি হারালাম্বোস লেকাকিস ও কোষাধ্যক্ষ আদামান্তিয়া পিক্রাকি বৈঠকে অংশ নেন। আলোচনায় উভয় পক্ষ দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ থেকে লিনেন কাপড় আমদানির বিষয়ে ক্রিটের ব্যবসায়ীদের আগ্রহ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মধ্যে নতুন বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশ ও গ্রিসের মধ্যে বৈধ শ্রম অভিবাসনসংক্রান্ত সমঝোতা স্মারক বাস্তবায়নের অগ্রগতি নিয়েও মতবিনিময় হয়েছে। উভয় পক্ষ সংশ্লিষ্ট কমান্ড লেটার দ্রুত জারির আশাবাদ ব্যক্ত করেন। তাদের মতে, এটি দুই দেশের মধ্যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও গতিশীল করবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।

পরে রাষ্ট্রদূত হেরাক্লিয়নের ডেপুটি মেয়র ও প্রশাসন এবং পর্যটনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জর্জিওস আগ্রিমানাকিস, হেরাক্লিয়নের আঞ্চলিক ভাইস গভর্নর নিকোলাওস সিরিগোনাকিস, হেরাক্লিয়ন চেম্বার অব কমার্সের সভাপতি ভানগেলিস কারকানাকিস এবং চেম্বারের বিজনেস কনসালট্যান্ট সাপোর্ট ম্যানেজার আর্টেমিস মাভরাকির সঙ্গে বৈঠক করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930