ঢাকা
২৬ জুন ২০২৬
শিরোনাম
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রফতানির সুযোগ রয়েছে: মাহদী আমিন ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই? শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী
Advertise with us

অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যা, গ্রেফতার ৬

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ৩১ বার পঠিত
অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যা, গ্রেফতার ৬

অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যা, গ্রেফতার ৬  ছবি: সংগৃহীত

জামালপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার বিকালে শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।

তিনি বলেন, গত ২৩ জুন মধ্যরাতে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডেফলা ব্রিজ এলাকায় একটি ধান ক্ষেতে লাগেজে বন্দি অবস্থায় অটোরিকশার চালক নায়েব আলীর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে মো. মমিন বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করে।

পরে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মেলান্দহ উপজেলার চাকদহ সর্দারবাড়ী এলাকায় নিজ বাড়ি থেকে মো. নাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদুল জানান, দশ হাজার টাকার প্রয়োজনে অটোরিকশা চুরির পরিকল্পনা করেন। পরে তিনি ও তার কয়েকজন সহযোগীদের নিয়ে গত ২১ জুন রাতে নায়েব আলীকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে চলে যায়। পরে তিনি সেই অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ খুলে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করেন।

পরে জেলার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে একটি মোবাইল ফোনসহ ওই অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ।

এছাড়া চোরাই মালামাল কেনার সঙ্গে জড়িত থাকায় সোলাইমান কবির, শফিকুল ইসলাম, আব্দুল কাদের, রাসেল হোসেন ও সাগর পাশা নামে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930