ঢাকা
২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে : কর্নেল অলি মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে তিন সাংবাদিক বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন : শফিকুর রহমান বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার : গোলাম পরওয়ার ঐক্যের জন্য চাই জ্ঞান ও মুক্তবুদ্ধি মক্কা-জেদ্দাসহ সৌদির ৪ শহরে হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা দিলীপ আগরওয়ালাকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ রাজউকের পারমিট সেবায় ডিজিটাল গতি, ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮
Advertise with us

মুন্সীগঞ্জে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   ১৪ বার পঠিত
মুন্সীগঞ্জে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি: ফাইল ছবি

মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ওয়াহিদ দেওয়ান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্র।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ওয়াহিদ দেওয়ান বিনোদপুর এলাকার মো. খালেক দেওয়ানের ছেলে। পুলিশের দাবি, তিনি একজন মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় ওয়াহিদ দেওয়ানকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Advertise with us
Advertise with us
Advertise with us