ঢাকা
২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে : কর্নেল অলি মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে তিন সাংবাদিক বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন : শফিকুর রহমান বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার : গোলাম পরওয়ার ঐক্যের জন্য চাই জ্ঞান ও মুক্তবুদ্ধি মক্কা-জেদ্দাসহ সৌদির ৪ শহরে হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা দিলীপ আগরওয়ালাকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ রাজউকের পারমিট সেবায় ডিজিটাল গতি, ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮
Advertise with us

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   ১৬ বার পঠিত
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১৭৮ জন, গুলশান বিভাগ ৫৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি ব্যবহৃত গুলির অংশ, ৩টি চাকু, ৮টি রড, ১ কেজি ৪৫০ গ্রাম, ২১ পুরিয়া গাঁজা, ৯০৫৮ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ১টি প্রাইভেটকার, ১ টি মোটরসাইকেল, ১২ টি মোবাইলফোন, ৩২০ টি ২০০ টাকার জালনোট, ১ টি সিপিইউ, ১ টি স্ক্যানার, ১ টি মাউস, ১ টি কীবোর্ড, ১০,১০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Advertise with us
Advertise with us
Advertise with us