ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী গুমের অন্ধকার থেকে আইনের শাসনের বাংলাদেশে ফিরে আসতে হবে :মামুনুল হক আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী তুলার গোডাউনে আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে সংসদ অধিবেশনে আজ রয়েছে যেসব কার্যসূচি স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি
Advertise with us

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ১২ বার পঠিত
২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছবি: ফাইল ছবি

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে মির্জা আব্বাসের।

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন।

শায়রুল কবির খান বলেন, মির্জা আব্বাসের চিকিৎসা দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চলছিল। মেডিকেল বোর্ডের পরামর্শের পর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us