ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ফেসবুক লাইভে আসবেন আসিফ মাহমুদ
Advertise with us

শুটিং গুটিয়ে নেপাল থেকে দেশে ফিরলেন অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ৫৩ বার পঠিত
শুটিং গুটিয়ে নেপাল থেকে দেশে ফিরলেন অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

নেপালের পাহাড়ি সৌন্দর্যের টানে সেখানে ছুটে গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছেন এমন নয়, পুরো দলবল নিয়ে গিয়েছিলেন ‘শিকার’ নামে একটি সিনেমার শুটিং করতে। কামরুজ্জামান রোমান পরিচালিত এ সিনেমায় ঢাকার শিল্পীদের পাশাপাশি অভিনয় করছেন কলকাতার শিল্পীরাও। কিন্তু এই শুটিংয়ের মাঝেই হঠাৎ নেমে আসে দুর্যোগ। টানা বৃষ্টি আর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে নেপালের বিভিন্ন এলাকা। কোথাও পানিতে তলিয়ে গেছে সড়ক, কোথাও আবার ভূমিধসে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেই শুটিং গুটিয়ে দেশে ফেরার প্রস্তুতি নেয় ‘শিকার’ সিনেমার পুরো টিম। অবশেষে আজ রাতে দেশে ফিরছেন অপু বিশ্বাস। তবে নেপালের পরিস্থিতি বিবেচনায় পুরো টিমের নিরাপদে ফেরাটাই ছিল বড় চ্যালেঞ্জ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই গণমাধ্যমে কথা বলেন অপু বিশ্বাস। এ সময় তিনি বলেন, ‘আমরা পুরো টিম নিরাপদেই ছিলাম। খুব একটা বেগ পোহাতে হয়নি আমাদের। তবে কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই পুরো টিম নিয়ে দেশে ফেরার। অবশেষে আমরা নিরাপদে পৌঁছতে পেরেছি এটাই বড় কথা।’

এদিকে একই দুর্যোগের কারণে নেপালেই আটকে গেছেন তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি। তাসরিফ জানান, দেশে ফেরার জন্য যে পথ দিয়ে তাদের যাওয়ার কথা ছিল, বন্যার কারণে সেই সড়ক ধসে পড়েছে। ফলে আপাতত সেখান থেকে বের হওয়ার সুযোগ নেই।

প্রাকৃতিক দুর্যোগের কারণে তাসরিফের দেশে ফেরার পরিকল্পনা অনিশ্চিত হলেও নিজের ও বন্ধুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। এদিকে শুটিং শেষে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। একজন ফিরলেও আরেকজন এখনো অপেক্ষায়, কবে স্বাভাবিক হবে নেপালের পরিস্থিতি, আর কবে মিলবে দেশে ফেরার পথ। প্রাকৃতিক দুর্যোগে নেপালের বিভিন্ন অঞ্চলে যখন জনজীবন বিপর্যস্ত, তখন সেখানে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাটাই এখন সবচেয়ে বড় বিষয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us