ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
আগেই দেয়া হয়েছে হাজিরা, অফিসে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারী; অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রী জামায়াত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রের আটককেন্দ্র থেকে প্রথমবার মাদুরোর ছবি প্রকাশ জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর
Advertise with us

এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ২৪ বার পঠিত
এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম আজ শনিবার দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপির কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, ‘মাত্র ছয় মাস যেতে না যেতেই মানুষ বিএনপিকে নিয়ে অন্যভাবে চিন্তা করতে শুরু করেছে। তবে আমরা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না। আগামীতেও চাই না।’

আওয়ামী লীগের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড ও গণহত্যার সঙ্গে জড়িত ছিল। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দলটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।

সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ এরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়ে আরেকটি গণহত্যা ঘটিয়েছে।’এনসিপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগ খুনি। আওয়ামী লীগ হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটা নরপিচাশ। তাই আমরা বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না, আগামীতেও করতে চাই না।’

বিএনপিকে ঘিরে জনগণের মধ্যে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, কোনো রাজনৈতিক দলকে মূল্যায়নের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা এবং দলটির কর্মকাণ্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us