ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী গুমের অন্ধকার থেকে আইনের শাসনের বাংলাদেশে ফিরে আসতে হবে :মামুনুল হক
Advertise with us

বিএনপি আত্মসমর্পণ করার দল না: সমাজকল্যাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ২২ বার পঠিত
বিএনপি আত্মসমর্পণ করার দল না: সমাজকল্যাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শেকড় দেশের জনগণের মাঝে, বিএনপি আত্মসমর্পণ করার দল না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে আজ শনিবার বেলা ১১টায় বিএনপির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘যারা দুঃস্বপ্ন দেখছেন বিএনপিকে একটু নাড়া দিলেই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে— তাদের জানার জন্য বলি, বিএনপির শেকড় হচ্ছে এই জনগণের মাঝে। যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙানি দেখান বা দেখানোর চেষ্টা করেন, তাদের জন্য বলি—গণতন্ত্রের ভাষায় কথা বলুন।

তিনি বলেন, ‘শহিদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে আত্মসমর্পণ করেন নাই।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করার দলের নাম বিএনপি। বিএনপি হলো জনগণের পক্ষে কথা বলার দল, গণতন্ত্র রক্ষার দল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল, গণতন্ত্রকে অব্যাহত রাখার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অপেক্ষা করুন, জনগণের কাছে যান, জনগণই আবার পুনরায় যাকে রায় দেবে, তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করবে।

‘অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে আনবেন না। কারণ জনগণ কিন্তু সবাই সজাগ এবং জনগণ জানে জনদুর্ভোগের কীভাবে প্রতিরোধ করতে হয়। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে’-উল্লেখ করেন ডা. জাহিদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us