ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ ঈদে মিলাদুন্নবী উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষ অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ হ্যাটট্রিক জয়ের পর বাংলাদেশ এইচপির প্রথম হার ক্রান্তিলগ্নে দেশ, চরম অর্থনৈতিক সঙ্কটে ইরানিরা
Advertise with us

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ হ্যাটট্রিক জয়ের পর বাংলাদেশ এইচপির প্রথম হার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ১৯ বার পঠিত
টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ হ্যাটট্রিক জয়ের পর বাংলাদেশ এইচপির প্রথম হার

ছবি: সংগৃহীত

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচে এসে হারের স্বাদ পেল বাংলাদেশ এইচপি। অ্যাডিলেড একাডেমির বিপক্ষে ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৩ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। শেষদিকে মাত্র ৮ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি।

বাংলাদেশের হয়ে একাই লড়াই করেছেন আরিফুল ইসলাম। ৬৬ রানের ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি তিনি।

ডারউইনের মারারা ওভালে ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলেই জিসান আলমকে হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। আরিফুল এক প্রান্তে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে কেউই তাকে দীর্ঘ সময় সঙ্গ দিতে পারেননি।

সাব্বির রহমান ৮ বলে ৫ এবং অধিনায়ক ইরফান শুক্কুর ৭ বলে ৫ রান করে ফেরেন। মাত্র ১৭ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর পঞ্চম উইকেটে আরিফুলের সঙ্গে জুটি গড়েন শামীম হোসেন পাটোয়ারী। তিনি ১৮ বলে ১৮ রান করে আউট হলে আবারও ব্যাটিং ধস নামে।

শেষ পর্যন্ত মাত্র ৮ বলের ব্যবধানে আরও পাঁচ উইকেট হারিয়ে ১৪৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ এইচপির ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৪ রান তোলে অ্যাডিলেড একাডেমি। চতুর্থ ওভারে কন্নর ক্যারলকে বোল্ড করে জুটি ভাঙেন মিস্ট্রি স্পিনার রুবেল। পরের ওভারেই জের্সিস ওয়াদিয়াকে বোল্ড করেন আবু হায়দার রনি।

এরপর বাংলাদেশি বোলারদের চাপে নিয়মিত উইকেট হারালেও এক প্রান্ত আগলে রাখেন হেনরি হান্ট। ২৯ বলে ৩৫ রান করেন তিনি। শেষদিকে আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারায় ১৬৪ রানেই থামে অ্যাডিলেড একাডেমির ইনিংস।

বাংলাদেশ এইচপির হয়ে আবদুল গাফফার সাকলাইন চারটি, রুবেল তিনটি এবং আবু হায়দার রনি ও রাকিবুল একটি করে উইকেট নেন।

এই জয়ে টানা তিন ম্যাচের জয়ের পর প্রথমবারের মতো হারের মুখ দেখল বাংলাদেশ এইচপি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us