ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রথম সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার নাম প্রকাশ করা হবে: জামায়াত আমির আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন: ইসলামী আন্দোলন সরকারের সব গণবিরোধী কাজের প্রতিবাদ জানাবে জামায়াত: গোলাম পরওয়ার
Advertise with us

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ১৯ বার পঠিত
পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বললেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির তার বাসভবনে দেশের শীর্ষস্থানীয় সম্পাদকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সভার কোনো নির্দিষ্ট এজেন্ডা বা পূর্বনির্ধারিত সূচি ছিল না; এটি ছিল মূলত একটি উন্মুক্ত ও প্রাণবন্ত মতবিনিময়। সভার শুরুতে জামায়াতের আমির একটি সংক্ষিপ্ত সূচনা বক্তব্য দেওয়ার পর উপস্থিত নেতৃস্থানীয় সম্পাদকরা তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।

আজ সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘সভায় অত্যন্ত খোলামেলা পরিবেশে বিরোধীদলের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যতে তাদের কী করা উচিত, তা নিয়ে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দেওয়া হয়। সভায় বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করা হয়। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকারে পরিণত হয়ে বিরোধী দলের সব রাজনৈতিক পথ বন্ধ করে দিয়েছিল। তবে এর পাশাপাশি অতীতে বিরোধী দলগুলোর নেতিবাচক ভূমিকার কথাও স্মরণ করা হয়। বিশেষ করে, ১৯৯১ থেকে ১৯৯৬ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন বিরোধীদল যেভাবে ঘন ঘন ওয়াকআউট ও হরতাল ডেকে সংসদকে কার্যকর হতে দেয়নি, সেই দায়িত্বহীন আচরণের সমালোচনা করা হয়।’

ডেইলি ওয়াদার সম্পাদক বলেন, ‘সভায় উপস্থিত প্রত্যেক সম্পাদক একমত হন যে, জাতীয় সংসদ বা পার্লামেন্টকেই হতে হবে দেশের সব রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সংসদকে এমনভাবে কার্যকর ও শক্তিশালী করতে হবে, যেন তা প্রকৃত অর্থেই বাংলাদেশের সর্বস্তরের মানুষের চাওয়া-পাওয়ার সঠিক প্রতিনিধিত্ব করতে পারে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us