ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রথম সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার নাম প্রকাশ করা হবে: জামায়াত আমির আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন: ইসলামী আন্দোলন সরকারের সব গণবিরোধী কাজের প্রতিবাদ জানাবে জামায়াত: গোলাম পরওয়ার
Advertise with us

প্রথম সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ১৬ বার পঠিত
প্রথম সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

আগামী ৩০ আগস্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাবেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে প্রশাসনিক, আবাসন, যানবাহনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ সোমবার চিঠি দেওয়া হয়েছে।

প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন।
সফর শেষে ৩১ আগস্ট তিনি ঢাকায় প্রত্যাবর্তন করবেন।চিঠিতে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, আবাসন এবং যানবাহনের ব্যবস্থা করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

সফরের বিস্তারিত সূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে পাঠানো হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us