ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রথম সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার নাম প্রকাশ করা হবে: জামায়াত আমির আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন: ইসলামী আন্দোলন সরকারের সব গণবিরোধী কাজের প্রতিবাদ জানাবে জামায়াত: গোলাম পরওয়ার
Advertise with us

সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতা তুলে ধরল এনসিপি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২৬ বার পঠিত
সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতা তুলে ধরল এনসিপি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করে বললেন, বিএনপি ক্ষমতায় এসে গত ছয় মাসেই বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে।

আজ সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার চিত্র তুলে ধরেন তিনি।

চিত্রে ১৩ খাতের বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে রয়েছে,

১. অর্থনৈতিক অব্যবস্থাপনা ও জ্বালানি সংকট।

২. বিদ্যুৎ সংকট ও রেকর্ড লোডশেডিং।

৩. অত্যাবশ্যকীয় ওষুধের মূল্যনির্ধারণ নীতি বাতিল ও হাম ব্যবস্থাপনায় ব্যর্থতা।

৪. ব্যাংক দখল ও বাজার সিন্ডিকেট।

৫. বিরোধী দলের ওপর দমনপীড়ন ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ।

৬. গণভোটের জনরায় উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করা।

৭. প্রাতিষ্ঠানিক দলীয়করণ ও নিয়োগ-বাণিজ্য।

৮. ঘুষ প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে দুর্বল আইন প্রণয়ন।

৯. সুপ্রিমকোর্ট সচিবালয় বিলুপ্তি।

১০. আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দখল ও চাঁদাবাজি।

১১. শিক্ষাঙ্গনে সরকারদলীয় ছাত্রসংগঠনের সন্ত্রাস।

১২. জুলাইয়ের আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গাফিলতি।

১৩. দ্বিধাবিভক্ত পররাষ্ট্রনীতি।

নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানো হয়েছে। এসব পদ ও প্রতিষ্ঠানকে মনোনয়নবঞ্চিত এবং নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছে বিএনপি।

গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৬৭০টি ঘটিয়েছে বিএনপি নিজেই। এসব ঘটনায় দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us